• আমাদের অনুসরণ করো

কুরআন ও সুন্নাহ

পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে
ইসলামী জ্ঞান, দৈনন্দিন আমল ও উত্তম আখলাকের শিক্ষা।

দ্বীনি ও নৈতিক শিক্ষা

ইলম, আমল ও আদবের সমন্বয়
শিক্ষার্থীদের ঈমান, তাক্বওয়া, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গঠনে বিশেষ গুরুত্ব।

অভিজ্ঞ শিক্ষকবৃন্দ

দক্ষ, প্রশিক্ষিত ও আন্তরিক শিক্ষক
শিক্ষার্থীদের জ্ঞানার্জন ও চরিত্র গঠনে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর সার্বক্ষণিক দিকনির্দেশনা।

মারকাজুত তাক্বওয়া ইনস্টিটিউট রাজশাহী

সাধারণ শিক্ষা (সরকারি কারিকুলাম) ও ইসলামী শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। কুরআন-সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, আদব-আখলাক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

আমাদের সম্পর্কে 

মারকাজুত তাক্বওয়া ইনস্টিটিউট রাজশাহী একটি আদর্শ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের দ্বীনি জ্ঞান, নৈতিক মূল্যবোধ এবং উত্তম আখলাক গঠনের পাশাপাশি প্রয়োজনীয় একাডেমিক শিক্ষার প্রতি সমান গুরুত্ব প্রদান করা হয়।

২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে আমরা একটি সুন্দর, সুশৃঙ্খল ও ইসলামী পরিবেশে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের সুযোগ সৃষ্টি করে আসছি। আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থী তৈরি করা নয়; বরং ইলম, আমল, আদব ও উত্তম চরিত্রে সমৃদ্ধ এমন একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলা, যারা দ্বীন ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে সক্ষম হবে।

আমাদের সম্মানিত শিক্ষক ও পরিচালকবৃন্দের আন্তরিক তত্ত্বাবধান, সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের মাধ্যমে বিভিন্ন শিক্ষা কার্যক্রম ও প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এই অর্জনসমূহ আমাদের ভবিষ্যৎ পথচলার অনুপ্রেরণা ও শক্তি।

আমরা বিশ্বাস করি, সঠিক শিক্ষা, উত্তম চরিত্র এবং ইসলামী মূল্যবোধই একজন শিক্ষার্থীর সফল ও আলোকিত ভবিষ্যতের ভিত্তি।

আমাদের অঙ্গীকার

"ইলমে আলোকিত, তাক্বওয়ায় সমৃদ্ধ, আখলাকে সুন্দর একটি প্রজন্ম গড়ে তোলা।"

 

মারকাজুত তাক্বওয়া ইনস্টিটিউট এ আপনাকে স্বাগতম

নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ  মাদ্রাসা

হিফয বিভাগের পাঠদান পদ্ধতি কেমন? #1

  • অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী: অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হাফেজ ও ক্বারী দ্বারা সার্বক্ষণিক তত্ত্বাবধানে পাঠদান পরিচালনা করা হয়।

  • সহজ ও সুবিন্যস্ত পদ্ধতি: আন্তর্জাতিক মানের তাজবীদ ও মাখরাজ অনুকরণে সহীহ-শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত ও মুখস্থকরণ।

  • দৈনিক ও সাপ্তাহিক রিভিশন: পড়া ইয়াদ রাখার জন্য রয়েছে সুনির্দিষ্ট দৈনিক ও সাপ্তাহিক ‘সবক’ এবং ‘সাবেকী’ রিভিশন ব্যবস্থা।

  • ব্যক্তিগত তদারকি: প্রতিটি শিক্ষার্থীর পাঠোন্নতি প্রতিদিন স্বতন্ত্রভাবে মূল্যায়ন করা হয়।

আবাসিক ও অনাবাসিক সুবিধা কেমন? #2

  • মনোরম ও নিরাপদ পরিবেশ: শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে পরিষ্কার-পরিচ্ছন্ন, মনোরম ও সুরক্ষিত পরিবেশ।

  • মানসম্মত আবাসন ও পুষ্টিকর খাবার: মানসম্মত আবাসন ব্যবস্থার পাশাপাশি পুষ্টিকর ও সুষম খাবারের নিশ্চয়তা।

  • সার্বক্ষণিক তত্ত্বাবধান: আবাসিক শিক্ষার্থীদের লেখাপড়া ও নৈতিক চরিত্র গঠনে ২৪ ঘণ্টা শিক্ষকমণ্ডলীর সরাসরি তত্ত্বাবধান।

  • আমলি পরিবেশ: দৈনন্দিন সুন্নাত, জিকির-আজকার এবং পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আদায়ের অভ্যাস গঠন।

আমাদের লক্ষ্য ও বৈশিষ্ট্য #3

  • সমন্বিত শিক্ষা: কুরআন-হাদীসের শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার (বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান) চমৎকার সমন্বয়।

  • আমলি ও নৈতিক গঠন: কোমলমতি শিক্ষার্থীদের সুন্নাতি জিন্দেগি ও আদর্শ চারিত্রিক গুণাবলীতে ভূষিত করার বিশেষ প্রয়াস।

আমাদের কোর্স সমূহ 

আমাদের কোর্স সমূহ অভিজ্ঞ শিক্ষক দ্বারা করানো হয়।

 

 

আমাদের অর্জন
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে ও আদর্শ মানুষ গড়ার পথে আমাদের পথচলা।

50

সফল শিক্ষার্থী

15

অভিজ্ঞ শিক্ষক ও হাফেজ

2

পুরুষ ও মহিলা শাখা

150

মোট ছাত্র-ছাত্রী

আমাদের সম্মানিত শিক্ষক ও পরিচালকবৃন্দ

জ্ঞান, প্রজ্ঞা ও উত্তম চরিত্রের সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের শিক্ষক ও পরিচালকবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
 

অভিভাবক ও শিক্ষার্থীদের মতামত

আমাদের শিক্ষা কার্যক্রম, পরিবেশ ও শিক্ষকদের সম্পর্কে অভিভাবক ও শিক্ষার্থীদের মূল্যবান মতামত আমাদের অনুপ্রেরণা যোগায়।