• আমাদের অনুসরণ করো

আমাদের সম্পর্কে জানুন

মারকাজুত তাক্বওয়া ইনস্টিটিউট রাজশাহী একটি আদর্শ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। কুরআন-সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের দ্বীনি জ্ঞান, নৈতিকতা ও উত্তম আখলাকের পাশাপাশি প্রয়োজনীয় আধুনিক ও একাডেমিক জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়াই আমাদের অন্যতম লক্ষ্য।

আমরা বিশ্বাস করি, প্রকৃত শিক্ষা এমন হওয়া উচিত যা একজন শিক্ষার্থীকে জ্ঞানী, নৈতিক, দক্ষ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে।

আমাদের লক্ষ্য ও পরিচিতি

মারকাযুত তাকওয়া ইনস্টিটিউট, রাজশাহী ২০২১ সালে প্রতিষ্ঠিত একটি আধুনিক, আদর্শ ও শিশুবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমান শিক্ষা ব্যবস্থায় আধুনিক জ্ঞানের প্রসার ঘটলেও কুরআন, সুন্নাহ ও আরবি শিক্ষার চর্চা অনেকাংশে সীমিত হয়ে পড়েছে। অথচ কুরআন ও সুন্নাহর শিক্ষা মানুষকে তাকওয়া, নৈতিকতা ও উত্তম চরিত্রে গড়ে তোলে এবং সকল প্রকার অন্যায় ও অনৈতিকতা থেকে দূরে রাখে।

এই উপলব্ধি থেকেই আমাদের পথচলা। এখানে হিফজুল কুরআনের পাশাপাশি নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষা কুরআন ও সুন্নাহভিত্তিক দ্বীনি শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয়। আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়; বরং এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা আধুনিক জ্ঞানে সমৃদ্ধ, ঈমানে দৃঢ়, চরিত্রে আদর্শবান, নৈতিকতায় উজ্জ্বল এবং দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে নিবেদিত থাকবে।

আমরা বিশ্বাস করি, একজন শিশুর শিক্ষাজীবনের সর্বোত্তম সূচনা হওয়া উচিত আল-কুরআনের মাধ্যমে। সালাফে সালেহীনের আদর্শ অনুসরণ করে শিশুদের কুরআনের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা, হিফজুল কুরআনে উৎসাহিত করা এবং দ্বীন ও দুনিয়ার সমন্বিত শিক্ষার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার, ইনশাআল্লাহ।

অভিজ্ঞ, দক্ষ ও আন্তরিক শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে নিরাপদ, সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। আধুনিক শিক্ষার পাশাপাশি কুরআন শিক্ষা, উত্তম আখলাক, সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি, দেশপ্রেম এবং ইসলামী জীবনাদর্শের চর্চায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।

আমাদের দৃঢ় বিশ্বাস— আজকের সুশিক্ষিত, সুশৃঙ্খল, তাকওয়াবান ও নৈতিক শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকিত সমাজ, সমৃদ্ধ জাতি এবং আদর্শ উম্মাহ গঠনের প্রধান ভিত্তি।

আমাদের মূলমন্ত্র

❝ হৃদয়ে ঈমান • মস্তিষ্কে জ্ঞান • চরিত্রে তাকওয়া ❞

 

কেন আমাদের প্রতিষ্ঠান নির্বাচন করবেন?

ইসলামী আদর্শ, মানসম্মত শিক্ষা ও উত্তম চরিত্র গঠনের সমন্বয়ে আমরা গড়ে তুলতে চাই একটি আদর্শ প্রজন্ম।

মানসম্মত শিক্ষা

ইসলামী মূল্যবোধের আলোকে শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার ব্যবস্থা করা হয়। জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।.

দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক

যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীদের পাঠদান করা হয়। পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের আদব-আখলাক ও নৈতিক চরিত্র গঠনের প্রতিও গুরুত্ব দেওয়া হয়।

সমৃদ্ধ লাইব্রেরি

ইসলামী ও একাডেমিক জ্ঞানার্জনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন গ্রন্থ ও শিক্ষাসামগ্রীর সমন্বয়ে একটি সমৃদ্ধ পাঠাগার গড়ে তোলার উদ্যোগ রয়েছে, যাতে শিক্ষার্থীরা নিয়মিত অধ্যয়নের সুযোগ পায়।

আমাদের পথচলা ২০২১

২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে মারকাজুত তাক্বওয়া ইনস্টিটিউট রাজশাহী দ্বীনি ও নৈতিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষার্থীদের জ্ঞান, আমল, আদব-আখলাক ও শৃঙ্খলার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে

১০ + জন শিক্ষক ও পরিচালক

আমাদের ১০ জন সম্মানিত শিক্ষক ও পরিচালক আন্তরিকতা, দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান, দিকনির্দেশনা এবং নৈতিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

আমাদের ১৫০ + জন শিক্ষার্থী

বর্তমানে ১৫০ জন শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠানে দ্বীনি ও একাডেমিক শিক্ষা গ্রহণ করছে। শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি ঈমান, আমল, উত্তম আখলাক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার প্রতি আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি।