• আমাদের অনুসরণ করো

পরিচালকের বানি

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
الحمد لله ربِّ العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين، وعلى آله وصحبه أجمعين، ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد
:

মারকাজুত তাক্বাওয়া ইনস্টিটিউট একটি আরবি-ইংরেজি মাধ্যমের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। আধুনিক জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত এই পৃথিবীকে আল্লাহপ্রদত্ত জ্ঞানের পবিত্র আলোয় আলোকিত করার মহান উদ্দেশ্যে শিক্ষানগরী রাজশাহীতে এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে।

সন্তানের জন্য সঠিক শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করা অভিভাবকদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। একটি প্রকৃত আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান কেবল সমসাময়িক জ্ঞান ও দক্ষতা অর্জনের ক্ষেত্র নয়; বরং এমন একটি পরিবেশ, যেখানে ইসলামী শিক্ষার আলোয় সন্তানদের নৈতিক, আদর্শবান ও সুশীল মানুষ হিসেবে গড়ে তোলা হয়।

মারকাজুত তাক্বাওয়া ইনস্টিটিউট কোনো প্রচলিত শিক্ষাপ্রতিষ্ঠান নয়। আমাদের লক্ষ্য হলো যুগোপযোগী ইসলামী আলেম, নিবেদিতপ্রাণ হাফেজ ও হাফেজা গড়ে তোলা এবং একই সঙ্গে শক্তিশালী নৈতিক ভিত্তির ওপর আপনার সন্তানকে যেকোনো পেশায় সফল ক্যারিয়ার গড়ার উপযোগী করে প্রস্তুত করা।

মারকাজুত তাক্বাওয়া ইনস্টিটিউট এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চায়, যারা হবে আদর্শবান, প্রজ্ঞাবান, দায়িত্বশীল, আল্লাহভীরু এবং বহুমুখী দক্ষতায় সমৃদ্ধ। আমরা বিশ্বাস করি, আমাদের প্রতিটি শিক্ষার্থী ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাত—উভয় জীবনেই সফলতা অর্জন করবে।

হাফেজ ক্বারী মাওলানা জুয়েল আহমাদ
পরিচালক
মারকাজুত তাক্বাওয়া ইনস্টিটিউট
রাজশাহী, বাংলাদেশ

«"পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে। পড়ুন, আর আপনার প্রতিপালক মহা সম্মানিত, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন; মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না।"
— সূরা আল-আলাক (৯৬:১–৫)»